১৬ মার্চ ২০১৯ - ০৫:৩৫
এবার লন্ডনে মুসলি­র ওপর হাতুড়ি হামলা

হামলার সময় মসজিদে আসা মুসলি­দের সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে তারা। পরে ওই মুসলি­ গাড়িতে করে চলে যেতে থাকলে গাড়ির ওপরও হামলা চালানো হয়।

আবনা ডেস্ক: ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা যেতে না যেতেই লন্ডনে এক মুসলি­র ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার প‚র্ব লন্ডনের একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে এক মুসলি­র ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায় অজ্ঞাত তিন ব্যক্তি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট'র।
খবরে বলা হয়, হামলার সময় মসজিদে আসা মুসলি­দের সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে তারা। পরে ওই মুসলি­ গাড়িতে করে চলে যেতে থাকলে গাড়ির ওপরও হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী।